প্রধান সূচি

ইন্দুরকানীতে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

ইন্দুরকানীতে যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের কালাম গাজীর পরিত্যক্ত বাড়ির পাশের ডোবা থেকে এক অজ্ঞাত আনুমানিক (১৮) বছরের যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ।

জানা যায়, রবিবার সকালে প্রবাসী ইব্রাহিম গাজীর বাগানে দক্ষিন ইন্দুরকানী গ্রামের আবু তালেব মাতুব্বরের ছেলে হেলাল মাতুব্বর (১২) ও একই গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে বেলায়েত মাতুব্বর (১১) নামের দুই শিশু সুপারি পাড়তে গিয়ে গাছে বসে প্রথমে লাশটির একটি পা দেখে চিৎকার দিয়ে গাছ থেকে নেমে ইব্রাহিম গাজীর বাড়িতে গিয়ে বিষয়টি তার স্ত্রীকে জানায়।

পরে সে বিষয়টি ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিনকে মোবাইল ফোনে জানালে তিনি ওসি তদন্ত মোঃ আঃ ছালাম, এস আই আঃ রহিমসহ কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা ওই যুবতীকে হত্যা করে ষড়যন্ত্রমূলক ভাবে ওই স্থানে রেখে গেছে।

এব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, রবিবার সকালে খবর পেয়ে আমরা এক যুবতীর লাশ উদ্ধার করেছি। লাশটির পরিচয় না পাওয়ায় একটি অপমৃত্যু মামলা করে লাশটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial