ভান্ডারিয়ায় দুঃস্থকল্যাণ সংস্থার নারী নেত্রীদের সাথে মতবিনিময় সভা
ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) প্রতিষ্ঠিত বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দুঃস্থকল্যাণ সংস্থার (ডিকেএস) এর উদ্যোগে গ্রামীণ জনপদের নারীদের অধিকার নিয়ে সামাজিক কর্মকান্ডে গতিশীলতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংস্থার নারী নেত্রীদের সাথে এক মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে ডিকেএস কার্যালয়ে সংস্থার উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, জাতীয়পার্টি জেপির ইন্দুরকানী উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রানা, সংস্থার নেত্রী পিরোজপুর জেলা পরিষদের মহিলা সদস্য রোকেয়া বেগম, ভান্ডারিয়া উপজেলা সংরক্ষিত মহিলা সদস্য সালমা আক্তার, ইকড়ি ইউপি সদস্য লিপি আক্তার, তাসলিমা আক্তার, নিলুফা বেগম, নমারুফা আক্তার, রুবী ফিরোজ, লাকী আক্তার, শাহানাজ আক্তার, নিলুফা আক্তার, রেশমা আক্তার, ফাতেমা বেগম, সাবেক ইউপি সদস্য আভা রানী বড়াল, দুলু শরীফ, তানিয়া আক্তার, রানী বেগম, হেনা গাজী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তৃমমূল পর্যায়ে দুঃস্থ অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য ২০০৪ সালে এ সংস্থাটি প্রতিষ্ঠিত করেন। তাই তাঁর এই মহৎ উদ্দেশ্যকে আরো গতিশীল এবং আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে আমরা নরীরা নিজেদের অধীকার রক্ষার পাশাপাশি গ্রামীণ পর্যায়ের সকল নারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সংস্থার সুফল সম্পর্কে ভান্ডারিয়া-কাউখালী ও ইন্দুরকানী উপজেলার প্রতি ইউনিয়ন এবং ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে এবং ঘরে ঘরে গিয়ে নারী নেত্রীরা এক হয়ে সামাজিক উন্নয়ন মূলক কাজ করার জন্য সকলকে উদ্ধুদ্ধ করার আহবান জানাবো।
পরে সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা কবির হোসেন।
