প্রধান সূচি

পাইকগাছায় ইলিশ আহরণ বন্ধে প্রচারণা

পাইকগাছায় ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয়বন্ধে উপজেলা মৎস্য অধিদপ্তর ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে সামনে রেখে ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয় সরকারীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, অত্র উপজেলার শিবসাসহ সুন্দরবন সংলগ্ন কয়েকটি নদীতে ইলিশ আহরণ করা হয়। এজন্য সরকারী নির্দেশনা মোতাবেক উল্লেখিত নদ-নদী থেকে ইলিশ আহরণ বন্ধে উপজেলা মৎস্য অধিদপ্তর ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, নির্দিষ্ট এ সময়ের মধ্যে কেউ এ আইন অমান্য করলে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড, অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং উভয়দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। এজন্য আইন বাস্তবায়নসহ ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ইতোপূর্বে এলাকায় পোষ্টারিং এবং মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial