স্বরূপকাঠিতে আওয়ামী সমর্থকদের কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান পিরোজপুর পৌর মেয়র
স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার দুই চির প্রতিদন্ধি ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার ও শংকর চন্দ্রকে মিলেমিশে কাজ করে শেখ হাসিনার নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীকে আরো শক্তিশালী করে তোলার আহবান জানিয়েছেন জেলা আওয়ামীর সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক।
শুক্রবার পিরোজপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধ বিশাল দলীয় বহর নিয়ে স্বরূপকাঠি উপজেলার পূজামন্ডব ঘুরতে এসে কুড়িয়ানা দূর্ঘা মন্দিরে এক শুভেচ্ছা বক্ত্যব্যে তিনি এ আহবান জানান। এসময় তিনি আরো বলেন, একটি দলের মধ্যে আপনারা প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে কাধে কাধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করেন। চেয়ারম্যান শেখর কুমারকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাজ হল নিজের খেয়ে কোন না কোন মানুষের গালমন্দ শোনা। এজন্য একজন জনপ্রতিনিধির ধৈর্য্য ও গভীর চিন্তাধারা আব্যশ্যক।
মেয়র আরো বলেন, আমি ২০০৪সালে প্রথম মেয়র নির্বাচিত হই। নির্বাচনী জয়লাভের ফলাফল শুনে সকালে নাস্তা করেছি আমার প্রতিদন্ধির সাথে।
মেয়র হাবিবুর রহমান মালেক তাদের দু’জনকে উদ্দেশ্য আরো বলেন, আজকে দুর্গা পূজায় আপনারা যেভাবে শরীক হয়েছেন, এভাবে দলীয় কার্যক্রমসহ প্রত্যেকটা সামাজিক আচার অনুষ্ঠানসহ উন্নয়নমূলক কাজে যুক্ত হয়ে কাজ করার আহবান জানান।
দুর্গা পূজার এই নবমীতে পূজার শুভেচ্ছা বিনিময় ওই অনুষ্ঠানে চেয়ারম্যান শেখর কুমারের সভাপতিত্বে আরো বক্ত্যব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সম্পাদক এ্যাড: হাকিম হাওলাদার, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মো: সাজ্জাদ সাকিব বাদশা, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ। এস,এম মুইদুল ইসলাম, প্রভাষক সালাম সিকদার প্রমুখ।
