রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সাফা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে মঠবাড়িয়ার ধানীসাফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আসর নামাজবাদ মানববন্ধনে জমইয়াতে হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ ও যুব হিযবুল্লাহর নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন অংশ গ্রহণ করেন। পরে সাফা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাফা বন্দর বনিক সমিতির সভাপতি আবু সাঈদ, সমাজ সেবক বেলায়েত হোসেন, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা আবু তাহের, মাওলানা কবির হোসেন, মাওলনা শহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এইচএম আল আমিন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় আ’লীগ নেতার বাসায় চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার »
