প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কে. এম. লতিফ সুপার মার্কেটে অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী নান্না সিকাদার (৭৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নান্না সিকদার উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের মৃত আঃ করিম সিকদারের ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, চেক জালিয়াতির দুটি মামলায় নান্না সিকদারের ৩ মাস করে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। শুক্রবার বিকেলে নান্না সিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial