প্রধান সূচি

বাগেরহাটে শিকদার বাড়ীর পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীসহ দর্শনার্থীদের ঢল

বাগেরহাট প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে ব্যাক্তি উদ্যোগে তৈরী হাকিমপুর শিকদার বাড়ীর ৬৫১টি প্রতিমা দেখতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের দর্শনার্থীদের ঢল নেমেছে। বৃষ্টি উপেক্ষা করে দেশ-বিদেশের হাজার হাজার দর্শনার্থী ভির করছেন সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর শিকদার বাড়ীতে। শুধু দর্শনার্থীরা নয় শিকদার বাড়ীর এ পূজা মন্ডপ ঘুরে গেছেন দেশের চলচিত্র জগতের খ্যাতনামা সব শিল্পীরা।

খোজ নিয়ে জানাগেছে, শিকদার বাড়ীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদারের আমন্ত্রণে হেলিকপ্টারে উড়ে শিকদার বাড়ীর পূজা মন্ডপে এসেছিলেন চলচিত্র জগতের এসব তারকারা। ইতি মধ্যেই শিকদার বাড়ীর পূজা মন্ডপ ঘুরে গেছেন প্রবীণ চলচ্চিত্র অভিনেতা জাবেদ, অভিনেত্রী রোজিনা, অরুণা বিশ্বাস, চিত্রনায়ক রিয়াজ, নিরব ও কন্ঠ শিল্পি এন্ডু কিশোর।

এদিকে শিকদার বাড়ীর পূজা মন্ডপের কানতে জেলার অন্যান্য পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীসহ দর্শনার্থদের আগমন কিছুটা কমে গেছে। বৃহস্পতিবার জেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে অধিকাংশ মন্ডপে দর্শানার্থীদের সংখ্যা খুব কম।

এর কারন হিসাবে অেেনকেই বলছেন শিকদার বাড়ীর ৬৫১টি প্রতিমা নিয়ে পূজা মন্ডপের আকর্ষনের কথা। সেই সাথে চলচিত্র জগতের খ্যাতনামা সব শিল্পীরা শিকদার বাড়ীতে আশার কারনে জেলার হাজার হাজার মানুষের ঢল নেমেছে শিকদার বাড়ীতে। আর এ কারনেই জেলার অন্যান্য পূজা মন্ডপ দর্শানার্থীদের সংখ্যা কিছুটা কমে গেছে।

যশোর থেকে বাগেরহাটের শিকদার বাড়ীর পূজা মন্ডপ দেখতে আশা অজয় পাল বলেন, ৬৫১টি প্রতিমা নিয়ে তৈরি পূজা মন্ডপ দেখতে আসলাম। এখানে এসে দেখি চিত্র নায়ক রিয়াজও এসেছেন মন্ডপ দেখতে। সব মিলিয়ে শিকদার বাড়ীর পূজা মন্ডপ আমার কাছে ভালো লেগেছে।

শিকদার বাড়ীর পূজা মন্ডপের নিরাপত্তা নিয়োজিত চুলকাঠি ফাড়ি ইনচার্জ অসিত কুমার রায় বলেন, প্রতিদিন প্রায় লাখ লাখ মানুষ আসছে মন্ডপ দেখতে। আমরা যারা নিরাপত্তার দায়িত্বে আছি এতবড় ভিড় সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

শিকদার বাড়ীর পূজা মন্ডপের আয়োজক লিটন শিকদার বলেন, গত ৭ বছর থেকে বড় আয়োজনে প্রতিমা নির্মাণ করছি। এবার সারা ম-পে ৬৫১ টি প্রতিমা তৈরি করা হয়েছে। প্রায় তিন একর জমি জুড়ে বসানো হয়েছে দেবদেবীর প্রতিমা। প্রতি বছর দেশে-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে গণ্যমান্য ব্যক্তি, শোবিজ তারকা, ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থীসহ লাখ লাখ মানুষ এখানে প্রতিমা দেখতে আসেন এখানে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial