ইন্দুরকানীতে পূজা মন্ডপে আলোচনা সভা
ইন্দুরকানী উপজেলা সদরের গৌড় নিতাই পূজা মন্ডপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে গৌড় নিতাই সেবা মন্দিরে মন্দির কমিটির সভাপতি বাবু দিপক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সমবায়লীগের সভাপতি এ্যাড. আমিনুর রহমান ছগির।
এসময় বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ হারেজ উদ্দিন, গৌড় নিতাই সেবা মন্দিরের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, ইন্দুরকানী হরি সভার সভাপতি দুলাল চন্দ্র বৈদ্য, উপজেলা হিন্দু-বৈদ্য-খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, ডাঃ রবিন্দ্রনাথ দাস, প্রধান শিক্ষক অসীম কুমার প্রমুখ। সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের মন্ডপ কমিটিকে ধন্যবাদ জানান। পরে প্রধান অতিথি মন্দিরটির উন্নয়নের জন্য সব ধরণের সহযোগীতা করার আশ্বাস দেন।
