মোবাইল চুরি করে ১০ হাজার টাকা জরিমানা দিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্টু
ভান্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌর শহরের শেরে বাংলা সড়কের শুভ ইলেকট্রনিক্স নামের এক দোকান থেকে উপজেলার ১৫নং চিংগুড়িয়া ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান মৃধা (মন্টু)র বিরুদ্ধে একটি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের শেরে বাংলা সড়কের শুভ ইলেকট্রনিক্স থেকে ওই শিক্ষক একটি মোবাইল ফোন নিয়ে সটকে পড়েন। এসময় দোকান মালিক সঞ্জয় বড়াল দোকানে ছিলেন না। পরে সঞ্জয় শহরের হক মার্কেটে মৃধা টেলিকম নামের একটি মোবাইল সাভিসিং এর দোকানে খোঁজ নিতে গেলে ওই দোকানের মালিক জানান, তার কাছে এক ব্যক্তি লাভা ৮২১ মডেলের একটি মোবাইলের লক খুলতে এসেছিল। যা পরবর্তীতে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং অভিযুক্ত ওই শিক্ষককে তার বাসা থেকে ডেকে এনে মোবাইল চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনা স্বীকার করে। পরে স্থানীয়দের শালিস মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা দেয়ার কথাও স্বীকার করে। মন্টু উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের এছাহাক মৃধার ছেলে।
