প্রধান সূচি

মঠবাড়িয়ায় ফুটন্ত পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিল স্বামী

মঠবাড়িয়া প্রতিনিধি :

দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে ফুটন্ত পানি দিয়ে স্ত্রী জেসমিন আক্তারের শরীর ঝলছে দিয়েছে পাষন্ড স্বামী। গুরুতর আহত জেসমিন (২৪) গত তিনদিন ধরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জেসমিন উপজেলার ধানীসাফা গ্রামের মিজান হাওলাদারের স্ত্রী ও উত্তর মিঠাখালী (মাঝের পুল) গ্রামের আ. বারেকের মেয়ে।

এ ঘটনায় ওই গৃহবধুর পিতা বাদী হয়ে জামাই মিজানকে আসামী করে বুধবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে থানা পুলিশ বুধবার সন্ধ্যায় মিজানকে হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা গেছে, বিগত ৬ বছর আগে উত্তর মিঠাখালী গ্রামের আ. বারেকের মেয়ে জেসমিনকে উপজেলা ধানীসাফা গ্রামের মো. খলিল হাওলাদারের ছেলে জাহাজ কর্মচারী মো. মিজান হাওলাদারের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে মিজান স্ত্রী জেসমিনকে ২ লাখ টাকা যৌতুক দাবী করে বিভিন্ন সময় চাপ দিয়ে আসছিল। এ দম্পত্তির আলিফা নামের দেড় বছরের কন্যা সন্তান রয়েছে।

গত শুক্রবার মিজান চট্টগ্রাম থেকে ছুটিতে বাড়ি এসে আবারও যৌতুকের টাকার জন্য চাপ দিলে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় গত সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী জেসমিনের ওপর ফুটন্ত পানি নিক্ষেপ করে। এতে জেসমিন ঝলসে গিয়ে গুরুতর আহত হয়। স্বজনরা খবর পেয়ে ওই রাতেই পৌর শহরের কুয়েত প্রবাসী হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মিজানকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial