প্রধান সূচি

পিরোজপুর জেলা প্রশাসকের ভান্ডারিয়া পূজা মন্ডপ পরিদর্শন

ভান্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ শারদীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার মহা অষ্টমী পূজার দিন বিকেলে জেলার ভান্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় পূজা মন্ডপ মদন মোহন জিউ মন্দির পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভান্ডারিয়ার ভারপ্রাপ্ত ইউএনও মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শিশির দত্ত, সাংবাদিক মো. ছগির হোসেন, মদন মোহন জিউ মন্দির কমিটির সভাপতি সুকুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial