পাইকগাছায় প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন পালিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ছাত্রলীগ ও তাঁতীলীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্ম দিন পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ ও তাঁতীলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে ও বিকালে রাড়–লী ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে কাটিপাড়া বাজারে পৃথক এ জন্মদিন পালিত হয়।
পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা রতন কুমার ভদ্র, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ রাশেদুল ইসলাম রাসেল, শেখ মাসুদুর রহমান, শেখ আব্দুস সাত্তার, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, জেলা তরুণ লীগ নেতা মিনারুল ইসলাম সানা, উপজেলা তাঁতীলীগ নেতা দেবব্রত রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, যুব স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ ইকবাল রনি, সঞ্জয় ঘোষ, মাসুদ পারভেজ রাজু, কেষ্টপদ মন্ডল, তাঁতীলীগনেতা জীবন সরদার, আদিত্য বাছাড়, দিবাশীষ দেবা ও রাজু সরদার।
