ইন্দুরকানীতে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬০টি ফ্যান ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে ১২টি মাধ্যমিক ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর একেএম আবুল খায়ের, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম, ইউপি সদস্য নিগার সুলতানা প্রমুখ।
এছাড়া উপজেলার ১৪ জন দুঃস্থ মহিলার মাঝে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে দোয়া (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ফুটন্ত পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিল স্বামী »
