প্রধান সূচি

ইন্দুরকানীতে বসতঘর পুড়ে ছাই

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে দোকানদারের বসতঘর পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামে গনি শেখের বাড়ির রান্না ঘর থেকে আগুন লেগে তার বসতঘরটি পুড়ে যায়। এসময় ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানদার আঃ গনি শেখ জানান, আমার সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমার এখন মাথা গোজার ঠাঁইটুকু নেই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial