ইন্দুরকানীতে বখাটেদের হামলায় আহত স্কুল ছাত্র খুলনা মেডিকেলে ভর্তি
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে বখাটেদের হামলায় গুরুতর আহত স্কুল ছাত্রকে ৩দিন পর মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার রেখাখালী এলাকায় গত মঙ্গলবার পূর্ব শত্রুতার জের ধরে গাবগাছিয়া গ্রামের কবির সিকদারের ছেলে ইমাম হোসেন বাবুর নেতৃত্বে আল ইমরান, মাসুদ, আলামিনসহ ১৪/১৫ জনের একটি বখাটের দল লাঠি ও রড দিয়ে পিটিয়ে পত্তাশী গ্রামের হামিদ গাজীর ছেলে রামচন্দ্রপুর পি এস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাজীব (১৪)কে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ওইদিন রাতেই পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত স্কুল ছাত্রের পিতা আঃ হামিদ গাজী জানান, পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ইমাম হোসেন বাবু ও তার সহযোগীরা হামলা করে।
