প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৮৬টি পুজা মন্ডপে জেলা পরিষদ চেয়ারম্যানের আর্থিক সহায়তা প্রদান

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ মঠবাড়িয়া উপজেলার ৮৬টি পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

মঙ্গলবার রাতে মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরে জেলা পরিষদ তহবিল থেকে ১০ হাজার ও ব্যক্তিগতভাবে ১৫ হাজার টাকা, দক্ষিণ বন্দর মন্দিরে জেলা পরিষদ তহবিল থেকে ১ হাজার ও ব্যক্তিগতভাবে থেকে ২০ হাজার টাকা প্রদান করেন। এছাড়া উপজেলার অন্যান্য ৮৪টি মন্দিরে মহিউদ্দিন মহারাজ ব্যক্তিগতভাবে ১ হাজার ও জেলা পরিষদ তহবিল থেকে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য ডা. আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ সদস্য আজিম-উল-হক, পৌর আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ বেপারী, দক্ষিণ বন্দর পুজা উদযাপন কমিটির সভাপতি পঙ্কজ সাওজাল প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial