পাইকগাছা আলিম মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা আলিম মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবু সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ আজহার আলী, শেখ আব্দুস সাত্তার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, আব্দুল মজিদ, শিক্ষক আব্দুল গফুর, আব্দুল খালেক, ইমদাদুল হক, মাওলানা নাছির উদ্দীন।
বক্তব্য রাখেন, অভিভাবক হোসনেয়ারা বেগম, অজেদ আলী, শিক্ষার্থী ময়ূরী সুলতানা, মুন্নী খাতুন ও হাবিবা ইয়াসমিন।
Please follow and like us:
« মায়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে ইন্দুরকানীতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) এমপি নূরুল হকের পক্ষে দলীয় নেতৃবৃন্দের পাইকগাছার পূজা মন্ডপ পরিদর্শন »
