প্রধান সূচি

এমপি নূরুল হকের পক্ষে দলীয় নেতৃবৃন্দের পাইকগাছার পূজা মন্ডপ পরিদর্শন

পাইকগাছা প্রতিনিধি :

শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ নূরুল হকের পক্ষে পৃথক পৃথক ভাবে পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে এমপি পুত্র ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে চাঁদখালী ইউনিয়ন এবং যুবলীগ নেতা শেখ রাশেদুল ইসলাম রাসেলের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ সোলাদানা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, আওয়ামী লীগ নেতা রতন কুমার ভদ্র, উপাধ্যক্ষ আফসার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, অধির কৃষ্ণ মন্ডল, গোলাম রব্বানী, অধ্যক্ষ আজহার আলী, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সাধারণ সম্পাদক দাউদ শরীফ, মোসলেম উদ্দীন, আজিজ মোড়ল, যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবুল, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, আব্দুল বারিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মাহফুজুল হক কিনু, বিকাশেন্দু সরকার, তরুণ লীগনেতা মিনারুল ইসলাম, তাঁতী লীগ নেতা দেবব্রত রায়, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, বজলুর রহমান, যুব স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ ইকবাল রনি, রবিউল ইসলাম, সঞ্জয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, আদিত্য বাছাড়, পরেশ মন্ডল, কেষ্টপদ মন্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু সহ দলীয় নেতৃবৃন্দ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial