প্রধান সূচি

বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায়

মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আনন্দ র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল চত্ত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ-উল-হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, কবি আব্দুল খালেক, হারুন অর রশিদ, প্রধান শিক্ষক রুহুল আমীন, আঃ লতিফ সিকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক রণজিৎ কুমার শীল, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, শিক্ষক নেতা আব্দুর রাশেদ, মনিরুজ্জামান, হামিদুল হক হেলাল, ম্যানেজিং কমিটির সদস্য খলিলুর রহমান আকন প্রমুখ।

এসময় বক্তারা হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তার দীর্ঘায়ু কামনা করেন। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial