মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় মানব কল্যাণ সোসাইটি নামের সামাজিক সংগঠনের উদ্যোগে উত্তরাঞ্চলের বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের হাতে ত্রাণ তহবিলের ৩৪,৫০০/= টাকা তুলে দেয়া হয়।
সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সোহেল রানা’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান, সংগঠনের উপদেষ্টা আরিফ-উল-হক, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সংগঠনের সাধারণ পরিষদের সভাপতি তৌহিদ সোহেল, মহাসচিব এটিএম কাওসার, মনিরুজ্জামান হারুন, আবদুল্লাহ আল মামুন, এজাজ চৌধূরী, বশির আহমেদ, মাহাবুবুর রহমান আকাশ, রুমি আহাদ, নাজমুল আহসান প্রমুখ।
Please follow and like us:
« দেশের বৃহত্তম মন্ডপে দূর্গাপূজা উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি »
