ভাণ্ডারিয়ার ৫৪টি মন্দিরে সরকারি অনুদান বিতরণ
ভাণ্ডারিয়া প্রতিনিধি :
ভাণ্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে দূর্যোগ অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৫৪টি মন্দির ও মন্ডবে সরকারি অনুদান হিসেবে প্রতি মন্ডবে ৫০০শ কেজি চাল বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা ছোহরাব হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, পিরোজপুর জেলা পরিষদের মহিলা সদস্য রোকেয়া বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদারসহ সকল মন্দির/মন্ডব কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ।
পরে পৃথক এক অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে ১০হাজার টাকা এবং অন্যান্য মন্দির/মন্ডবে ১হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়। এর পূর্বে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)এর প্রতিষ্ঠিত দুঃস্থকল্যাণ সংস্থার উদ্যোগেও এসকল মন্দির /মন্ডবে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
