বাগেরহাটের দুটি বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজ ও কান্দাপাড়া এন এন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ রুহুল আমিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক শফিকুর রহমান সোহাগ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কিশোর কুমার দত্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন। এ সময় অন্যান্যদেও মধ্যে বক্তৃতা করেন সহকারী শিক্ষক আজিজুল হক, গৌরাঙ্গ সেন, আস বাংলাদেশের সহকারী প্রকল্প সমন্বয়কারী আনন্দ মোহন বৈদ্য। অনুষ্ঠিত মেলায় ৪৫ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অপরদিকে বেলা সাড়ে এগারটায় কান্দাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ইলিয়াছ হোসেন সহকারী প্রধান শিক্ষক ইউনাইটেড এ্যাকাডেমী খালিয়া গোপালগঞ্জ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ মতিয়ার রহমান, সহকারী শিক্ষক অর্ধেন্দু শেখর পাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য মোঃ এস এম আজিজুর রহমান, মোসাঃ রিনা বেগম,অভিভাবক সদস্য, আস বাংলাদেশের সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ হালদার । অনুষ্ঠিত মেলায় ৫৮ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
