দেশের বৃহত্তম মন্ডপে দূর্গাপূজা উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার
বাগেরহাট প্রতিনিধি :
দেশের সর্বাধিক প্রতিমা নিয়ে বাগেরহাটের শিকদার বাড়িতে দূর্গাপূজা উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার দুপুরে মহা ষষ্টী পূজার মাধ্যমে পূজার উদ্বোধন ঘোষনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ।
ভারতীয় হাইকমিশনার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ভারতের মত বাংলাদেশেও শান্তিপুর্ণভাবে পূজা উৎযাপিত হতে দেখে আমি খুশি। ঢাকার বাইরে বাগেরহারটের শিকদার বাড়িতে ৬৫১টি প্রতিমা নিয়ে পূজায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
Please follow and like us:
« কচুয়ায় ৪২টি পূজামন্ডপে ২১টন চাল বিতরন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান »
