প্রধান সূচি

শিক্ষক আত্মগোপনে ॥ এলাকায় উত্তেজনা

তিনদিনেও বিচার হয়নি শিক্ষক কর্তৃক মাদ্রাসা ছাত্রীর আঙ্গুল কাটার

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানী উপজেলার কলারণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীর নখ কাটার অজুহাতে শিক্ষক কর্তৃক আঙ্গুল কেটে দেয়ার ৩ দিনেও বিচার না হওয়ায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী সুমি আক্তারকে ওই মাদ্রাসার বিপিএড শিক্ষক আসাদুজ্জামান খোকন জোর করে নখ কাটার অজুহাতে ব্লেড দিয়ে ডান হাতের দুটি আঙ্গুল কেটে গুরুতর জখম করে। পরে অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান।

এনিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিবাদ করায় ঘটনার দিন থেকে ওই শিক্ষক আত্মগোপনে রয়েছে।

মাদ্রাসা ছাত্রী সুমি জানান, বিপিএড শিক্ষক আসাদুজ্জামান খোকন (স্যার) জোর করে আমার নখ কাটার কথা বলে আমার ডান হাতের ২টি আঙ্গুল কেটে দেয়।

মাদ্রাসা ছাত্রী সুমির পিতা আলতাফ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষক বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার ভয়ে কেহ মুখ খুলছে না। আমি ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি চাই।

কলারণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। শিঘ্রই ম্যানেজিং কমিটির সভা করে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial