কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিকশিয়ানের মৃত্যু
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে মঙ্গলবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সলেমান হাওলাদার (২২) নামের এক ইলেকট্রিকশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত সলেমান হাওলাদার কাউখালীর আইরন গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিহত সলেমান উপজেলার দাশেরকাঠী গ্রামে মুহিদ মহাজনের বিল্ডিংয়ে কাজ করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পষ্ট হয়। পরে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের বড় ছেলে নিহত সোয়ালেমান এ বছর জয়কুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। পড়াশুনার পাশাপাশি সে বিদ্যুৎ ওয়ারিং এর কাজ করত বলে এলাকাবাসীরা জানান।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) তিনদিনেও বিচার হয়নি শিক্ষক কর্তৃক মাদ্রাসা ছাত্রীর আঙ্গুল কাটার »
