কচুয়ায় ৪২টি পূজামন্ডপে ২১টন চাল বিতরন
বাগেরহাট প্রতিনিধি :
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে কচুয়া উপজেলায় ৪২টি মন্দীরে ২১ টন চাল বিতরন করেছেন মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সবাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা জানান হিন্দু সম্পদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনের জন্য সরকার প্রতি বছরের মত এবারও কচুয়া উপজেলায় ৪২টি দুর্গা মন্দীরে ২১টন জি আর চাল বরাদ্ধ দিয়েছেন। এ চাল প্রতিটি মন্দীরে ৫শ কেজি করে দেয়া হয়েছে। তিনি আরও বলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা এই চাল প্রতিটি সার্বজনীন দুর্গা মন্দীরের সভাপতি সম্পাদকের নিকট বিতরন করেন। পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা জানান, উপজেলার ৭ ইউনিয়নে ৪২টি মন্দীরে অত্যান্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই ৪২টির মধ্যে রয়েছে ১নং ইউনিয়ন গজালিয়া ইউনিয়নে ০৬টি, ধোপাখালী ইউনিয়নে ০২টি, মঘিয়া ইউনিয়নে ৬টি, কচুয়া ইউনিয়নে ০৫টি, গোপালপুর ইউনিয়নে ০৪টি, রাড়িপাড়া ইউনিয়নে ১২টি ও বাধাল ইউনিয়নে ০৫টি মন্দীরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা শারদীয় দুর্গা পূজার আনন্দ উৎসবে যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে তান জন্য উপজেলা প্রশাসন, পুলিশ, ও দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেন।
