শোক সংবাদ
মোস্তফা হাওলাদার
ইন্দুরকানী উপজেলার চাড়াখালী গ্রামের বাসিন্দা সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ মোস্তফা হাওলাদার (৬৫) দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার রাতে পিরোজপুরের বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। সোমবার দুপুরে ইন্দুরকানী এম. ইউ মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার নিজ গ্রাম চাড়াখালীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী গভীর শোক প্রকাশ করেছেন। – ইন্দুরকানী প্রতিনিধি।
Please follow and like us:
« শীতের শুটকি মৌসুমে মাছ ধরতে সুন্দরবনের দুবলার চরে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানী গাঁজাসহ দু’জন গ্রেফতার »
