প্রধান সূচি

পাইকগাছায় গ্রাম পুলিশকে হয়রানী করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী একটি মহল স্থানীয় এক গ্রাম পুলিশের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালী মহলের এ ধরণের হয়রানী থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাম পুলিশ ও তার পরিবার।

প্রাপ্ত অভিযোগ জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের মৃত যতিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিমল কৃষ্ণ বিশ্বাস দীর্ঘদিন সুনাম ও দক্ষতার সহিত গ্রাম পুলিশের চাকুরি করে আসছেন। এদিকে বিমলের সাথে একই এলাকার নির্মল চন্দ্র অধিকারী গংদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে নির্মল অধিকারী তঞ্চকিপূর্ণ জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে চাকুরি করছেন মর্মে বিমলের বিরুদ্ধে গত ২৭ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করে। এ ব্যাপারে গ্রাম পুলিশ বিমল জানান, আমি দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছি। পথিমধ্যে আমার জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখে ভুল থাকায় তা আমি যথাযথ নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের মাধ্যমে সংশোধন করি। আমার জন্ম নিবন্ধন, স্কুলের প্রত্যয়ন পত্র ও ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র সহ সবখানে জন্ম তারিখ একই রয়েছে। শুধুমাত্র জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে অহেতুক আমাকে হয়রানী করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাম পুলিশ ও তার পরিবার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial