প্রধান সূচি

নাজিরপুরে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

নাজিরপুর প্রতিনিধি :

নাজিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ভ্যান চালক নজরুল ইসলাম শেখ (৪৩) উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে মৃত কাছেম শেখের পুত্র।

জানা গেছে, বসত বাড়ির বিক্রি করা গাছ কাটা নিয়ে গত রবিবার প্রতিপক্ষরা নজরুল ইসলামকে  মারধর করে। আহত অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে খুলনা মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে ঢাকায় নেয়ার পথে সোমবার ভোর রাত ৪টার দিকে তার মৃত হয়।

নিহতের বড় বোন মোমেনা বেগম জানান, তার ভাই নজরুল তার বাড়ির কিছু গাছ বিক্রি করলে একই বাড়ির হাবিব  শেখ ও হানিফ শেখ ক্রেতাদের গাছ কাটতে বাধা দেয়। ক্রেতারা বাধা উপেক্ষা করে গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনার জের ধরে ওই রবিবার সকাল ৯টার দিকে হাবিব  শেখ ও হানিফ শেখের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রায় ৪০/৫০ জন লোক নজরুলের বাড়ীতে হামলা চালানোর জন্য জড়ো হয়। এ ঘটনা নিহতের বড় ভাই সাহাবুদ্দিন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খানসহ জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা সুলতান মাহামুদ খানকে জানালে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই বাড়িতে যান। এ সময় তারা ভ্যানে করে নজরুল ইসলাম ও তার বড় ভাই সাহাবুদ্দিন শেখ (৫২) উপজেলা সদরে নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রাক অফিসের সামনে তাদের ভ্যানের গতিরোধ করে হাতে থাকা লোহার রড দিয়ে পিটিয়ে ২ ভাইকে গুরুতর আহত করে। আহতদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে গুরুতর আহত নজরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় ও ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়। ঢাকায় নেয়ার পথে সোমবার  রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের ভাই শাহাবুদ্দিন শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial