কাউখালীতে তালবীজ রোপণ কর্মসূচি
কাউখালী প্রতিনিধি :
প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় কাউখালীতে বজ্রপাতের ক্ষতি রোধে তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কাউখালী সদর ইউনিয়নের কাউখালী-নৈকাঠী-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে জয়কুল গ্রামে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে এ তাল বীজ রোপন কর্মসুচীতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমুখ।
Please follow and like us:
« কাউখালীতে ৩৬ পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভাণ্ডারিয়ায় মাদক বিক্রীকে কেন্দ্র করে সংর্ঘষে ॥ গ্রেফতার ২ »
