ইন্দুরকানী গাঁজাসহ দু’জন গ্রেফতার
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানী গাঁজা সহ দু’জন গ্রেফতার মোবাইল কোর্টে জরিমানা। রবিবার রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বলেশ্বর নদের শেখ ফজলুল হক মনি সেতুর নিচ থেকে গাঁজা সহ চাড়াখালী গ্রামের কুদ্দুছ আকনের ছেলে হাফিজুল আকন (৩০) ও মোবারক সিকদারের ছেলে রাহাত সিকদার (১৬)কে গ্রেফতার করে। পরে সোমবার আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের ম্যাজিস্ট্রেট ও ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোহাম্মদ জামাল হোসেন শুনানি শেষে তাদেরকে প্রত্যেককে দু’হাজার টাকা করে জরিমানা করেন।
Please follow and like us:
« মোস্তফা হাওলাদার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে পিনাকেল ফ্যাশন হাউজের যাত্রা শুরু »
