প্রধান সূচি

ভান্ডারিয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প সম্পর্কিত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

কন্ঠ ডেস্ক :

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে ভান্ডারিয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প সম্পর্কিত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। রবিবার ভারত সরকারের পক্ষে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের মান্যবর হাই কমিশনার মি. হর্স বর্ধন শ্রীংলা এবং ভান্ডারিয়া পৌরসভার পক্ষে পৌর কাউন্সিলর জনাব গোলাম সরোয়ার জোমাদ্দার এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী মি. দিবাঞ্জন রায়, ভান্ডারিয়া পৌর কাউন্সিলর জনাব আঃ ছালেক তালুকদার, জনাব ছিদ্দিকুর রহমান, পৌর সচিব আনোয়ার হোসেন, সমাজ সেবক আমির হোসেন মল্লিক প্রমূখ। প্রকল্পটি আগামি জুলাই- ২০১৮ইং এ সম্পন্ন হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial