প্রধান সূচি

বাগেরহাটের কচুয়া শহীদ আঃ জলিল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :

কচুয়ার শহীদ আঃ জলিল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহীদ আঃ জলিল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রোগ্রম অফিসার জনাব মোর্শেদ আলম, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস উদ্দীন জোমাদ্দার, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রওনক জাহান, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সবুজ কুমার বিশ্বাস। এ সময় বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  শেখ মাহামুদুল ইসলাম, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোঃ মিরাজুল ইসলাম, আস বাংলাদেশের সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ হালদার প্রমুখ।

অনুষ্ঠিত  মেলায় ৩৭ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে প্রধান  অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial