প্রধান সূচি

পৌর মেয়রকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করায় ইন্দুরকানীতে আনন্দ মিছিল

ইন্দুরকানী প্রতিনিধি :

অবশেষে পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেককে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি করায় ইন্দুরকানীতে আওয়ামীলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলা সদরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃত্বে এক বর্নাঢ্য আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলের শ্লোগান ছিল মালেক ভাইকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি করায় আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। এর আগে গত শুক্রবার পিরোজপুর সার্কিট হাউজে জেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সদস্য এমপি আউয়ালের ভাই পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক কে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি করা হয়। এ আনন্দ মিছিলে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান,মাহবুব আলম ফকির, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন,বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার, সহ-সভাপতি মেহেদী হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক আবু বককার সিদ্দিক লাভলু, শ্রমিক দলের সভাপতি আঃ হাকিম, সাধারণ সম্পাদক আঃ রশিদ, ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটনসহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial