পাইকগাছায় ইউপি সদস্যের মটরসাইকেল চুরি
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার পৌর বাজার এলাকা থেকে দিবালোকে এক ইউপি সদস্যের মটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, লস্কর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য প্রকাশ কুমার মন্ডল রবিবার দপুরে তার ব্যবহৃত ডিসকভার ১৫০ সিসি খুলনা-ল-১১-০৫৮৩ নং মটরসাইকেলটি পৌর সদরের স্বাস্থ্য কেন্দ্রের সামনে রেখে ব্যাংকে যান। ব্যাংক থেকে ফিরে এসে দেখেন উক্ত স্থানে মটরসাইকেলটি নাই। পরে তিনি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
Please follow and like us:
« পিরোজপুরে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় পৌরসভা এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত »
