প্রধান সূচি

কাউখালী রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর আল মামুন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ

কাউখালী প্রতিনিধি :

কাউখালী উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর আল মামুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ এর বরিশাল বিভাগীয় পর্যায়ে  শ্রেষ্ঠ সহকারী ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির সিদ্ধাš মোতাবেক তিনি  নির্বাচিত হন।

আল মামুন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের  উত্তমপুর গ্রামে ১৯৭৫ সালের ১ জানুয়ারী জম্ম গ্রহন করেন। ২০০৪ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে যোগদান করেন আল-মামুন। পদায়নকালে উক্ত নাম পরিবর্তন করে সহকারী ইন্সট্রাক্টর করা হয়।

কাউখালী উপজেলা রিসোর্স সেন্টারে সহকারী ইন্সট্রাক্টর হিসেবে  যোগদান করার পর  থেকে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

প্রাথমিক শিক্ষা পদক-২০১৫ সালেও তিনি বিভাগীয় পর্যায়  শ্রেষ্ঠ সহকারী ইউআরসি ইন্সট্রাক্টর  নির্বাচিত হয়েছিলেন।

তিনি ১৯৯৭-৯৮ রোটাবর্ষে ঢাকা কলেজ রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি নির্বাচিত হন। পেশাগতর’র পাশাপাশি তিনি কবিতা লিখেন। তার স্বপ্নপুরের ঠিকানা তার প্রথম কাব্যগ্রন্থ। চতুরাশ্রম নামক গল্প সংকলন তার ক্ষুদ্র গল্প সম্ভার ।

এদিকে আল মামুন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর মনোনীত হওয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial