প্রধান সূচি

কাউখালীতে ভাসমান নৌকায় প্রতিবন্ধী শিশুদের ব্যাতিক্রমী চিত্রাংকন প্রতিযোগীতা

কাউখালী প্রতিনিধি :

কাউখালীতে উপজেলার সন্ধ্যা নদীর পাড়ে জেগে ওঠা চরে আবাসনে বসবাসরত প্রতিবন্ধী শিশুদের নিয়ে নদীতে ভাসমান নৌকায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সুবিধা বঞ্চিত এই শিশুদের নিয়ে উপজেলার প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা ষাটোর্ধ্ব আঃ লতিফ খসরু এই প্রতিযোগিতার আয়োজন করেন।

কাঙ্খিত নদী কেমন হওয়া উচিত তা রং তুলিতে ফুটিয়ে তোলে ক্ষুদে আঁকিয়েরা। এইসব শিশুদের বসবাস উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের আমরাজুড়ী আবাসনে। আবাসনে বসবাসরত চার বাক প্রতিবন্ধির মা মনজিলা ভাসমান নৌকায় সমবেত শিশুদের হাতে কাগজ ও রং পেনসিল তুলে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধীকারী বাক প্রতিবন্ধি সারমিন, দ্বিতীয় স্থান অধিকারী শারীরিক প্রতিবন্ধি আসমা, তৃতীয় স্থান অধিকারকারী বাকপ্রতিবন্ধী জাহিদকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রাহনকারী বাকি সবাইকে শিক্ষা উপকরন, ছড়ার বই সান্তনা পুরস্কার দেওয়া হয়। এসময় শিশুরা হৈ হুল্লোর করে সময় পার করে। শিশুরা তাদের ছড়ার বই উচিয়ে ধরে আনন্দ উল্লাস করে।

প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু বলেন, শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে আমার এই উদ্বোধন। অমি ক্ষুদ্র উদ্দ্যোগ নিয়েছি আগামীতে হয়তো কেউ এগিয়ে আসবে বড় উদ্যোগ নিয়ে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial