রোহিঙ্গা হত্যা-নির্যাতনের প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :
মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামায শেষে উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের ভাইজোড়া এলাকায় নাজিরপুর-পাটগাতি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক মুসল্লি অংশ নেয় এ মানববন্ধনে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, শাঁখারীকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের প্রফেসর রেজাউল করিম প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সাং সূচির কুশপুত্তলিকা দাহ করা হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ফোনালাপের পর স্কুল ছাত্রীর আত্মহত্যা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ৪৮৮টি পূজা মন্দির; মন্ডবে ২৪ মে.টন সরকারি আতপচাল »
