প্রধান সূচি

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলি মালিক নিহত

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া ডৌয়াতলা সড়কে বাইশকুড়া নামক স্থানে শুক্রবার বিকেলে ইট বোঝাই ট্রলি উল্টে চাপা পড়ে কবির হাওলাদার (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় ট্রলি চালক পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। তিন সন্তানের জনক নিহত কবির হাওলাদার পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের কুদ্দুছ হাওলাদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে রামনা এমএমবি ব্রিকস থেকে ইট বোঝাই করে মঠবাড়িয়া আসছিল। এসময় বাইশকুড়া নামক এলাকায় আলম চৌকিদার বাড়ির সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে চাপা পড়ে ট্রলির মালিক কবির হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।

মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial