সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা মহিলা পরিষদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা মহিলা পরিষদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন-অহিংস বাংলাদেশ গড়ে তুলুন এই স্লোগান সামনে রেখে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম টুুলি, সাধারণ সম্পাদক ও বিভাগীয় সংগঠক সালমা রহমান হ্যাপী, পাঠাগার সম্পাদক মোসাম্মদ মাকুল খানম, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, প্রেসক্লাব সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিক্ষক প্রতিনিধি সালেহ উদ্দিন সেলিম, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, সুপ্র সম্পাদক মাইনুল আহসান মুন্না, মহিলা পরিষদের প্যানেল আইনজীবী এ্যাডভোকেট বাহাদুর হোসেন, এ্যাডভোকেট সাইদুর রহমান টিটু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশের সনাতন ধর্মাবলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে কোন অশুভ শক্তি যাতে করে সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে লক্ষে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময় অর্জিত এ স্বাধীন দেশে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এবং দুষ্কৃতকারীদের সব ধরণের অপচেষ্টা রুখে দেয়া হবে। বাংলাদেশ মহিলা পরিষদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।
