প্রধান সূচি

মঠবাড়িয়ায় শারদীয় দুর্গা পুজার প্রস্তুতি সভা

মঠবাড়িয়া প্রতিনিধি :

আসন্ন সারদীয় দূর্গা পুজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে মঠবড়িয়ায় বুধবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রশাসনের কর্মকর্তা, জন-প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার সকল পুজা মন্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা পুজা কমিটির সভাপতি পরিতোশ বেপারী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, এসআই রমিজ জাহান জুম্মা, কাজল দাস, রতন কর্মকার, শ্যাম শংকর রায়, পংকজ সাওজাল প্রমুখ।

উল্লেখ্য, এবছর উপজেলায় মোট ৮৯ টি পুজা মন্ডপের ২৫ টি মন্ডপকে অধিক ঝুঁকি পূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial