প্রধান সূচি

কলেজ ছাত্রীর শ্লীলতা হানির দায়ে বখাটের পাঁচ বছর কারাদন্ড

স্টাফ রিপোর্টার :

পিরোজপুরে এক কলেজ ছাত্রীর শ্লীলতা হানির দায়ে পঙ্কজ রায় কে ৫ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ দন্ডদেন। দন্ডপ্রাপ্ত পঙ্কজ রায় শহরের কালীবাড়ী সড়কের বাসিন্দা চিকিৎসক নিরঞ্জন রায়ের ছেলে। পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল আদালতের পিপি আঃ রাজ্জাক খান বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কালিবাড়ী সড়কের বাসিন্দা কলেজ ছাত্রী ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যার পর তাদের বাসা থেকে শহরে এক টেইলার্স এর দোকানে যাচ্ছিল। এ সময় পঙ্কজ তার হাত ধরে টানা হেচরা করতে থাকে। তখন ঐ ছাত্রী চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে পঙ্কজ কে ধরে পুলিশে দেয়। পরদিন ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে পঙ্কজের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পিরোজপুর সদর থানার উপ- পরিদর্শক বিপ্লব কান্তি তদন্ত শেষে পঙ্কজের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমাদেন। সাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত আদালত এ দন্ডদেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial