প্রধান সূচি

পাইকগাছায় জেলা পরিষদের মহিলা সদস্যের উপর হামলা || ইউপি সদস্যসহ আসামী ১০ : আটক ১

পাইকগাছা প্রতিনিধি :

খুলনা জেলা পরিষদের মহিলা সদস্যের উপর হামলা, শ্লীলতাহানী ও বঙ্গবন্ধু এবং জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করার অভিযোগে ইউপি সদস্যসহ ১০ জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মাহমুদকাঠী বাজারস্থ জেলা পরিষদ সদস্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের সাথে নোয়াকাঠী গ্রামের রশিদ গোলদারের ছেলে ইউপি সদস্য রাজিব গোলদারের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে নাহার আক্তার ইতোপূর্বে গত ১৭ আগস্ট রাজিব গোলদারের বিরুদ্ধে থানায় জিডি করেন।

এদিকে, সোমবার রাত ৯ টার দিকে মাহমুদকাঠী বাজারস্থ নিজ কার্যালয়ের পাশে হাবিব গোলদারের দোকানে জুয়া খেলা নিয়ে হট্টগোল হয়। জেলা পরিষদ সদস্য নাহার আক্তার ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইউপি সদস্য ও তার লোকজন জেলা পরিষদ সদস্যকে ধাওয়া করে। এসময় নাহার আক্তার নিজ কার্যালয়ে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে প্রতিপক্ষরা তার উপর হামলা করে শ্লীলতাহানী ঘটায় এবং কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করে। এ ঘটনায় ওই রাতেই জেলা পরিষদ সদস্য নাহার আক্তার বাদী হয়ে ইউপি সদস্য রাজিব গোলদারসহ ১০ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করে।

ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় উত্তম চক্রবর্তী নামে একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial