কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালী উপজেলায় মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা ও কচাঁ নদীর বিভিন্ন এলাকা থেকে দেড় লাখ টাকার মূল্যের প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে।
মঙ্গলবার ভোরে সন্ধ্যা ও কচাঁ নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য অফিসার ফনি ভুষন পাল, নৌ-পুলিশ ফাড়ির ইন-চার্জ মোঃ আসাদুজ্জামান হারুন।
Please follow and like us:
« বেসরকারি শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের নিয়োগের দাবিতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ব্র্যাকের এডভোকেসি কর্মশালা »
