রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি :
রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন, ধর্ষন, খুন ও নিপিড়নের বিরুদ্ধে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচী পলিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে কালেরকণ্ঠ শুভ সংঘের ব্যনারে এ মানববন্ধন কর্মসূচী পলিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কালেরকন্ঠ শুভ সংঘ বাগেরহাট শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাদু, সহ-সাধারণ সম্পাদক হর প্রসাদ হালদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. পারভীন আহমেদ, শুভ সংঘের উপদেষ্টা আম্বিয়া খাতুন, নির্বাহী সদস্য অ্ধ্যক্ষ অজয় চক্রবর্ত্তী, সমাজ সেবক জ্ঞান রঞ্জন চক্রবর্ত্তী, নিমাই সেন, শেখ নজরুল ইসলাম, জামিউল হাসান সোহেলম রাজিয়া আক্তার, আল আমিন হাওলাদার, নুর ইসলাম মোহন, মলয় কিশোর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানান।
Please follow and like us:
« কাউখালীতে সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে আশা’র ফিজিওথেরাপী ক্যাম্প »
