প্রধান সূচি

বাগেরহাটে সামুদ্রিক প্রাণী প্রদর্শনী

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে দুই দিনব্যাপী সাগরের প্রাণী বিষয়ক শিক্ষামূলক প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সকালে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস) এর আয়োজনে বাগেরহাট লেডিস ক্লাবে এ প্রদর্শনী শুরু হয়। মঙ্গলবার দুপুরে এ প্রদর্শনী শেষ হবে। প্রদর্শনীতে প্রায় অর্ধশতাধিক সামুদ্রিক প্রাণীর ছবি, প্রতিকৃতি, মমি, বিভিন্ন মডেল ও শিক্ষামূলক উপকরণের প্রদর্শন করা হবে। এরমধ্যে বাংলাদেশের তিমি, ডলফিন, হাঙ্গর, শাপলাপাতা মাছ ও সামুদ্রিক কচ্ছপ অন্যতম।

প্রদর্শনীতে সকাল থেকেই সাধারণ মানুষ ও শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আসতে শুরু করেছে।

এদিকে, সোমবার সকালে ডব্লিউসিএস এর আয়োজনে লেডিস ক্লাবে স্থানীয় জেলেদের নিয়ে “বাংলাদেশের ইলিশ ব্যবস্থাপনা পরিকল্পনা” বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন, ডব্লিউসিএস এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রোবায়েত মুনছুর, ডিরেক্টর এডুকেশন ও লাইভলিহুড এলিজাবেথ ফাহরনি মানসুর, জেলে আক্কাস আলী, বারেক মাঝি, ডব্লিউসিএস’র সিনিয়র শিক্ষা কর্মকর্তা ফারহানা আক্তার, রিসার্স অফিসার আব্দুর রহমান, আরিফ হোসেন প্রমুখ।

ডব্লিউসিএস’র ডিরেক্টর এডুকেশন ও লাইভলিহুড এলিজাবেথ ফাহরনি মানসুর বলেন, আমাদের জীব বৈচিত্রের অন্যতম অংশ সাগর। সাগর সুস্থ্য থাকলে জনগণ সুস্থ্য থাকবে। আর সাগরের প্রাণীদের সুস্থ রাখতে আমাদের এ সচেতনতামূলক কর্মসূচি।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial