বাগেরহাটে মৎস্য ঘের দখলের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জোর করে মৎস্য ঘের দখল করে ঘেরের বিভিন্ন প্রকার মাছসহ মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অসহায় ঘের মালিক বাগেরহাট শহরের দশানী এলাকার বাসিন্দা সৈয়দ আলী নেওয়াজ শিপন প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, বাগেরহাট শহরের দশানী এলাকার বাসিন্দা সৈয়দ আলী নেওয়াজ শিপন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর সদর উপজেলার ডেমা ইউনিয়নের চৌমহনার বুধরডাঙ্গা নদীর পাশর্^বর্র্তী ৫ একর জমি ইজারা নেন। জমি ইজারা নেওয়ার পর প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে ওই জমিতে মৎস্য ঘের করেন। কিন্তু পূর্ব বিরোধের জের ধরে সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের পশ্চিমডাঙ্গা গ্রামের শেখ হাতেম আলী, তার ছেলে হাফিজুল, আজিজুল ও সিরাজুলসহ অজ্ঞাত র্দূবৃত্তরা ২০১৬ সালের ১ জুন ঘেরটি দখল করে ঘেরে থাকা চিংড়িসহ বিভিন্ন প্রকার মাছ লুটে নেয়। এসময় তারা ঘের পাহারায় ব্যবহৃত ৪টি ঘর ভাংচুরসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি করে।
ঘটনার পর সৈয়দ আলী নেওয়াজ শিপন খুলনা ডিআইজি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড যৌথ তদন্ত করে ঘের দখলের অভিযোগ প্রমানিত হলেও অজ্ঞাত কারনে ঘের মালিক শিপন তার মৎস্য ঘেরটি ফিরে পায়নি।
এ বিষয়ে ঘের মালিক সৈয়দ আলী নেওয়াজ শিপন বলেন, দীর্ঘদিন আমার ঘেরটি অবৈধ ভাবে হাতেম আলী ও তার ছেলেরা জবর দখল করে আছে। আমার বৈধ কাগজপত্র থাকলেও প্রশাসনের পক্ষে থেকে আমি আমার ঘেরটি ফিরে পেতে কোন সহযোগিতা পাইনি। আমি হাতেম ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আমার ঘেরটি ফিরে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
