প্রধান সূচি

পাইকগাছায় স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের প্রশিক্ষণ

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের মা ও শিশু স্বাস্থ্য অধিকার, স্বাস্থ্য সুশাসন, অধিকার ভিত্তিক এপ্রোচ, সুশাসন ও এ্যাডভোকেসী বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক জহির রায়হান, প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম, সহ-সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, কাউন্সিলর কবিতা রানী দাশ, সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাস, মৃত্যুঞ্জয় সরদার, শেখ আজিজ, ইলিয়াস হোসেন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, নিজাম উদ্দীন, ইদ্রিস আলী মোল্লা, হিরন্ময় রায়, উন্মে খাওলা, জাহানারা খাতুন, লীপিকা ঢালী, আফরা নাজলীন, মাকসুদা খাতুন, প্রভাষক শফিকুল ইসলাম, এ্যাডঃ মোজাফফার হোসেন, জামিনুর ইসলাম, কাউন্সিলর আসমা আহম্মেদ, ইদ্রিস আলী গাজী, মনিরুল ইসলাম ও রেনুকা শেলী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial