জেলা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় শহরের কাঁচাবাজার এলাকায় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলকে বিট পুলিশের মোবাইল নম্বর সরবরাহ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সদর থানার এস.আই মোঃ ফারুক হোসেন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস পিরোজপুর এর সমন্বয়ক নুরু উদ্দিন, ব্যবসায়ী ও সংস্কৃতিক সংগঠন সোনালী স্বপ্ন’র সভাপতি মাহফুজুর রহমান, ব্যবসায়ী মৃত্যুঞ্জয় মাঝী, জসিম উদ্দিন লাল প্রমুখ।
সভায় বক্তারা বিট পুলিশের কার্যক্রম শুরু করায় জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক সৃষ্টির সেরা মাধ্যম বলে অভিমত প্রকাশ করেন।
Please follow and like us:
« পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৮ হাজার টাকা জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) খোলা বাজারে ভিয়েতনামের আতপ চাল ॥ কিনতে অনীহা ক্রেতাদের »
