প্রধান সূচি

কাউখালীতে সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কন্ঠ ডেস্ক :

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের ‘সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের’ লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার সকাল ১০টায় কাউখালী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকতা মাধবী রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আহসান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ মিলটন, আবু সাঈদ মিয়া, মাহমুদ খান খোকন।

বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেনুর বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার বিশ^াস, উপজেলা কৃষি অফিসার আলী আজিম শরীফ, উপজেলা প্রকৌশলী মোঃ জাফর উল্লাহ, উপজেলা সমবায় অফিসার জাহানারা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সিরাজুল হক মল্লিক।

অনুষ্ঠানে বক্তারা ভিশন-২০২১, প্রধানমন্ত্রীর উদ্যোগসমূহের ব্রান্ডিং, সরকারের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিশেষ করে অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন,পরিবার পরিকল্পনা, শিশু ও নারী উন্নয়ন,নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তৃণমূল পর্যায় যেমন ইউনিয়ন ডিজিটাল সেন্টার, জেলা ই-সেবা কেন্দ্র, জেলা ওয়েব পোর্টাল, কেন্দ্রীয় পর্যায় জাতীয় তথ্য কোষ ইত্যাদি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির ব্যবহারে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে এবং পরিবেশ ও জলবায়ু সংরক্ষণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ সমূহের মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য বাংলাদেশ বিশ্বে পরিণত হয়েছে একটি মডেল রাষ্ট্র।

বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক স্তর পর্যন্ত বিনা মূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান, মাল্টিমিডিয়া ক্লাশরুম, মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া সামাজিক নিরাপত্তার জন্য বয়স্ক ভাতা, বিধাবা ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মাদার, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী, টিআর, কাবিখা, জিআর, ভিজিএফ এবং ভিজিডির মাধ্যমে বিভিন্ন ধরণের  আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করছে।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বর, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial